1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে পুলিশে নিয়োগ পেলেন ২৯ জন মেধাবী প্রার্থী

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক: 

কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫ এর ধারাবাহিকতায় গত ১০ হতে ১২ আগস্ট ২০২৫ তারিখ মাঠ পর্যায়ে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ২ হাজার জন প্রার্থী এবং তাদের মধ্যে মাঠ পর্যায়ে সকল ইভেন্টে কৃতকার্য মোট ৩৯০ জন গত ২৩ আগস্ট ২০২৫ তারিখ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য ৫৬ জনের মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে ২৯ জন প্রার্থীকে চূরান্তভাবে নির্বাচিত করে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ড।

বর্তমান কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান মহোদয়ের সময়কালে ইতিপূর্বে ২ টি নিয়োগ শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হয়। এরই ধারাবাহিকতায় শতভাগ সচ্ছতার সাথে এবারো ২৯ জনকে নিয়োগের জন্য চূরান্তভাবে নির্বাচিত করে কুড়িগ্রামের পুলিশ সুপার।

উল্লেখ্য যে এই প্রথম কোন চাকরির লিখিত পরীক্ষায় ফেস ডিকেকশন ক্যামেরার মাধ্যমে পরীক্ষার্থীদের শনাক্তের মাধ্যমে শতভাগ সচ্ছ পরীক্ষা সম্পন্ন করে বাংলাদেশ পুলিশ।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান বলেন, শতভাগ স্বচ্ছতা ও ন্যায়বিচারের উপর ভিত্তি করে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সকল প্রার্থীকে চাকরির জন্য নির্বাচিত করা হয়েছে। পর পর তিনটি টিআরসি নিয়োগে সর্বমোট ১১৮ জনের সবাই তাদের যোগ্যতার মাধ্যমে চাকরি পেয়েছে। তাদের সবার সাথে যদি সময় করে কথা বলতে পারেন, সত্যটা উপলব্ধি করতে পারবেন। এবার প্রথম লিখিত পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী ঠেকাতে ফেস ডিটেকশন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রেও এই ধারা অব্যহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহোযোগিতা কামনা করি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!