1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

উলিপুরে চার মাসের শিশুর রহস্যজনক মৃত্যু, হত্যা মামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি ॥

কুড়িগ্রামের উলিপুরে চার মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা আমিনুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৩১ আগস্ট) রাতে উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতকারীরা চার মাস বয়সী শিশু আরিফুলকে হত্যা করে পাশের বামনী নদীতে ফেলে দেয়।

রোববার সন্ধ্যায় শিশুটিকে ঘুম পাড়িয়ে রেখে পাশের বাড়িতে যান তার মা। কিছুক্ষণ পর ফিরে এসে সন্তানকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাতেই স্থানীয়দের সহযোগিতায় বামনী নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়।

শিশুর পিতা আমিনুল ইসলাম বলেন, “আমার নিষ্পাপ শিশুটিকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই।”

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই হত্যার প্রকৃত রহস্য জানা যাবে। এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ জড়িতদের গ্রেফতারে কাজ করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!