1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে  উপজেলা পরিষদ হলরুমে  উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে  এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েমের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র ।

টিকাদান রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা.আতিকুর রহমান, এস আই এম ও, কুড়িগ্রাম।

বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান,  তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন  এবং বেলদহ মাদ্রাসার সুপার মাও. ইউসুফ আলী  প্রমুখ।

উক্ত সভায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এ ভূরুঙ্গামারী উপজেলার ৯ মাস হতে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনতে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের  অনলাইন টাইফয়েড ভ্যাকসিন নিবন্ধনে সহযোগিতা করতে  সকল শিক্ষকগনকে  অনুরোধ করা হয়। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এ টিকা দান কার্যক্রম শুরু হবে।

এ সময় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুপার ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!