1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, সভাপতি ও সম্পাদক পদে ভোট ১৮ সেপ্টেম্বর

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ সাতটি সম্পাদকীয় পদ এবং কার্যনির্বাহী সদস্য পদে মোট ১৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রবিবার (৩১ আগস্ট) তাদের বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী।

বিজয়ীরা সবাই বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুড়িগ্রাম জেলা ইউনিটের প্রার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী জানান, ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া বাকি ১৭টি পদে একক প্রার্থী থাকায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সহ-সভাপতি পদে ২ জন, সম্পাদকীয় পদে ৮ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৯ জন রয়েছেন। এখন কেবল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১০ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম এবং জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবুল কাশেম এবং জামায়াত সমর্থিত প্রার্থী সরদার মো. তাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের ভোটগ্রহণ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!