1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ রবিবার (৩১ আগস্ট) রাত নয়টায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ‘ছাত্রদের উপর হামলা কেন ইন্টেরিম জবাব দে, ফ্যাসিবাদের দোসরেরা হুশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্টের দোসরেরা সারাদেশে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। গনঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে কিন্তু কোন ধরনের বিভেদ নেই। ফ্যাসিবাদের দোসরদের হুশিয়ার করে বলতে চাই বাংলাদেশের কোন জায়গায় যদি ফ্যাসিস্টের আচড় পড়ে তাহলে ছাত্রদল জেগে উঠবে। যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছেন তারা সাবধান যান।

ছাত্রদল শাখার আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমরা দেখছি কিছু কিছু মহল যারা দেশের পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে তারা আজ বিভিন্ন স্থানে ছাত্রদের উপর হামলা করেছে। এর আগে আমরা দেখেছি জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা নুরুল হক নুরের উপর হামলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আগামী ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল। ইন্টেরিম সরকার ষড়যন্ত্র রুখতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই। একটি নির্বাচিত সরকারই দেশকে সুষ্ঠু ভাবে পরিচালনা করতে পারবেন।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!