1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

বর্ণাঢ্য আয়োজনে জবির লোকপ্রশাসন বিভাগের যুগপূর্তি উদযাপন

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোকপ্রশাসন বিভাগের যুগপূর্তি উদযাপিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিভাগের একযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত ‘যুগপূর্তি উৎসব ও মিলনমেলা’ সকালে সাড়ে ১০টায় উপাচার্যের নেতৃত্বে আনন্দ র‌্যালির মাধ্যমে শুরু হয়। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকেই আছি। যে আন্দোলনের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, তার অংশীদার আমি। আমাদের ক্যাম্পাসে অনেক সমস্যা রয়েছে, তবে আমি বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা দেশের গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে তাদের প্রতিষ্ঠানের জন্য অবদান রাখবে।”

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, লোকপ্রশাসন বিভাগের কার্যক্রম ২০১৩ সালে শুরু হয়। তখন থেকেই আমি এই বিভাগের সঙ্গে সম্পৃক্ত। এর কারিকুলাম প্রণয়নে আমার ভূমিকা ছিল। এখানকার শিক্ষার্থীদের কাছ থেকে আমরা অনেক আশা করি। ইতোমধ্যেই এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন।”

তিনি আরও বলেন বিশ্ববিদ্যালয়ের কিছু সমস্যা রয়েছে, যার সব সমাধান আমাদের হাতে নেই। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। অনেক উদ্যোগ চলমান, যেগুলো দ্রুত সমাধান করা সম্ভব নয়। তবুও আমরা কাজ চালিয়ে যাচ্ছি।”

যুগপূর্তি উপলক্ষে দুপুরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় জনপ্রিয় ব্যান্ড ‘সহজিয়া’র কনসার্টের আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!