1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলীহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের আওতায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) জেলা অফিসের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে উপজেলার সরকারি প্রতিনিধি ও এসডিএফ কর্মকর্তাদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম । বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: নাজমুল হোসাইন আল আমিন, আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) ডা: আবু রাহাত রোকুনুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ’র কুড়িগ্রাম জেলা ব্যবস্থাপক শহিদুল ইসলাম।

জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা (এসডিএফ) ডা: আবু রাইয়ানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সি: সহ-সভাপতি এফ কে আশিক।

অনুষ্ঠানটির সার্বিক সহায়তায় ছিলেন ক্লাস্টার হেলথ এন্ড নিউট্রেশন ফ্যাসেলিটেটর বায়েজিদ হোসাইন।

প্রধান অতিথি ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, এসডিএফ নিঃসন্দেহে ভালো কাজ করছে তবে তাদের কাজের এরিয়া আরো বাড়ানো গেলে সাধারণ মানুষ সেবাটা আরো বেশি করে পেত। বিশেষ করে প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান, চেকআপ নিশ্চিত করা, ঔষধ বিতরণ ও প্রসবকালীন জটিলতায় আর্থিক সহযোগিতা প্রদান প্রশংসনীয়।

উল্লেখ্য, এসডিএফ ভূরুঙ্গামারী সদর ও জয়মনিরহাট দুটি ইউনিয়নের ২৫টি গ্রামের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সক্ষমতা বৃদ্ধি, গ্রামীণ ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সহায়তা প্রদান, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সর্বোপরি সমন্বিত ও পরিকল্পিত অর্থনৈতিক কার্যক্রমে সম্পৃক্তকরণে যথাযথ অর্থায়নের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!