1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

রৌমারীতে প্রধান শিক্ষক সাহাব উদ্দিন চান মিয়ার বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী চর বন্দবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন চান মিয়াকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষক পরিবার রৌমারী, কুড়িগ্রামের আয়োজনে শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা হলরুমে এ বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক পরিবার রৌমারীর সভাপতি আহসান হাবিব সাদার সভাপতিত্বে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা ফুলের মালা ও ফুলের পাপড়ি দিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক সাহাব উদ্দিন চান মিয়াকে বরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার নাজমুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সাহাব উদ্দিন চান মিয়া, অধ্যাপক আব্দুল আউয়াল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ ও মঞ্জুরুল ইসলাম, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট কলামিস্ট কবি নুরুল ইসলাম সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান তারা, সাবেক প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল করিম ও প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাথমিক শিক্ষক পরিবারের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তুহিন।

অনুষ্ঠানে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষক সাহাব উদ্দিন চান মিয়ার স্মরণে মানপত্র পাঠ করা হয় এবং প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে তাকে ক্রেস্টসহ নানা উপহার প্রদান করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!