1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

নাগেশ্বরীতে পুকুর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪১৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের শিংগীমারী এলাকায় বাড়ির পাশের একটি পুকুর থেকে বছির উদ্দিন (১০০) নামের শতবর্ষী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) সকালে কচাকাটা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বছির উদ্দিনের ২.১১ একর জমি দ্বিতীয় পক্ষের দুই সন্তান লিখে নেয়। এর পর থেকেই প্রথম ও দ্বিতীয় পক্ষের সন্তানদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বৃদ্ধটি দ্বিতীয় পক্ষের বাড়িতেই থাকতেন।

প্রথম পক্ষের সন্তানদের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে দ্বিতীয় পক্ষের সন্তানরা তাকে পানিতে ফেলে হত্যা করেছে। তবে দ্বিতীয় পক্ষের দাবি, গরুকে গোসল করানোর সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে মারা যান।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রামে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।  তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!