1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

কুড়িগ্রামে এনসিপির কর্মশালা: বৈষম্যহীন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবি

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল বলেছেন আমাদেরকে সংবিধানের আঞ্চলিক বৈষম্যের বিরুদ্ধে নিয়ম মেনে যুদ্ধ করতে হবে। আমরা কোন আঞ্চলিক বৈষম্য চাইনা। তিনি প্রশ্ন করে বলেন আপনারা কী এমপি চান না এমএলএ চান? যদি এমএলএ চান তাহলে গণ পরিষদ নির্বাচন দরকার, নতুন সংবিধান দরকার।
তিনি বলেন,  এই আলোচনা কিন্তু এখনো চলতেছে ঐক্যমত কমিশনে। বিএনপি বলছে পার্লামেন্টে হবে, আমরা বলছি, না! গণপরিষদ লাগবে। এই আলোচনা কিন্তু এখনো শেষ হইনি, হতাশ হওয়ার কোন কারণ নেই, আলোচনা চলমান রয়েছে।

গণপরিষদ নির্বাচন, সাংবিধানিক সংস্কার ও ২০২৪ সালের গণহত্যাকারীদের বিচারের দাবিকে সামনে রেখে কুড়িগ্রামে কর্মশালা করেছে জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কুড়িগ্রাম জেলা ও ৯ উপজেলার কমিটির সদস্যরা অংশ নেন। জেলা কমিটির প্রধান সমন্বয়ক মুকুল মিয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সংগঠক (দক্ষিণাঞ্চল) এস এম শাহরিয়ার, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মোরসালিন, যুগ্ম সদস্য সচিব আরিফ হোসেন, জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী (প্রচার ও মিডিয়া) রাশেদুজ্জামান তাওহীদ প্রমুখ।

কর্মশালায় স্থানীয় নেতা-কর্মীরা সংগঠনের রাজনৈতিক অবস্থান, স্থানীয় কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

বাদ জুমা কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুড়িগ্রাম আদর্শ পৌর বাজারে গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। পরে বিকেলে তারা ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ি হাটে এক বৈঠকে অংশ নেন।

কেন্দ্রীয় নেতারা বলেন, “আমরা বিশ্বাস করি, এ রাষ্ট্র শুধু পরিবর্তনের জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমাদের লড়াই। আগামীর বাংলাদেশে বৈষম্য দূর করে নাগরিক অধিকার নিশ্চিত করতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!