1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

আজ ১৫তম আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন করা হচ্ছে। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে ২০১১ সাল থেকে প্রতি বছর ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন করা হয়।

এই দিবস উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।

আওয়ামী লীগের আমলে বিরোধী মত দমনের নামে রাজনৈতিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে গুমের ঘটনা নিয়ে তদন্ত করছে অন্তর্বর্তী সরকার। বেরিয়ে আসছে রোমহর্ষক নানা ঘটনা।

জুলাই গণঅভ্যুত্থানের পর গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে সই করে সরকার। পাশাপাশি দুটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিশন।

১৫তম আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, গুমে জড়িতদের বড় একটি অংশ চিহ্নিত হয়েছে। উদঘাটিত হয়েছে পুরো প্রক্রিয়া। ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।

প্রতিবেদন আমলে নিয়ে জড়িতদের বিচারের মুখোমুখি করা গেলে ভবিষ্যতে কেউ গুমে জড়িত হওয়ার সাহস করবে না বলে মন্তব্য করেন নূর খান লিটন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!