1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

নুরের মাথায় আঘাত রয়েছে, নাক ও চোয়ালের হাড় ভেঙেছে: চিকিৎসক

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মাথায় আঘাত রয়েছে। তার নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ এসব তথ্য জানান।

ডা. মোস্তাক আহমেদ জানান, নুরের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে নুরুল হককে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এসময় নুর রক্তাক্ত ও তার নাকের ভেতর গজ ব্যান্ডেজ দেওয়া ছিল। এরপর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

ঢামেকের এই চিকিৎসক বলেন, রাতেই তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে৷ সকালেও মাথার সিটিস্ক্যান করানো হয়েছে। তাতে দেখা গেছে তার মাথায় আঘাত রয়েছে। এছাড়া নাকের হাড় ও ডান চোয়ালের হাড়ও ভেঙে গেছে। মাথার ভেতর রক্তক্ষরণ হলেও তা অতিসামান্য। তার চোখ, মুখ ফোলা রয়েছে।

সকালে নিউরোসার্জারি বিভাগ, নাক-কান-গলা বিভাগ, চক্ষু বিভাগ, ক্যাজুয়েলটি বিভাগের চিকিৎসকেরাসহ মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করেছে। তবে তার কোনো অস্ত্রোপচার লাগবে না বলে মনে করছে বোর্ড। এখনও তাকে শঙ্কামুক্ত বলা যাবে না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!