1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

ডিপ্লোমা কোটার প্রতিবাদে পাবিপ্রবিতে প্রকৌশল শিক্ষার্থীদের মশাল মিছিল, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা ডিপ্লোমা কোটার প্রতিবাদে মশাল মিছিল করেছে এবং ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রহল-১ থেকে মিছিলটি শুরু হয়ে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয় এবং দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীরা জানান, ঢাকা পলিটেকনিকের সাবেক শিক্ষার্থী সালমান তালিম কর্তৃক বুয়েটের এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি এবং প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদে তারা এই কর্মসূচি ঘোষণা করেছে।

শিক্ষার্থীরা আরও জানান, তাদের তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলন করা হবে। কর্মসূচি শেষে ঘোষণা দেওয়া হয় যে, আগামীকাল (৩০ আগস্ট) প্রকৌশল অনুষদের সব ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবু তাহের বলেন,
‘গত পাঁচ মাস ধরে ডিপ্লোমা কোটার দাবিতে আন্দোলন চলছে। এ আন্দোলনকে ঘিরে ডিপ্লোমা শিক্ষার্থীরা বারবার বিএসসি ইঞ্জিনিয়ারদের ওপর হামলা চালাচ্ছে এবং এক বুয়েট শিক্ষার্থীকে ধর্ষণ-হত্যার হুমকিও দিয়েছে। আমরা কখনোই ডিপ্লোমাদের ছোট করছি না; কেবল সরকারের কাছে ন্যায্য দাবি উপস্থাপন করছি। সরকার চাইলে সেটি মেনে নেবে। তবে এমন পরিস্থিতি অব্যাহত থাকলে আমরা আরও কঠোর অবস্থান নিতে বাধ্য হব।’

শিক্ষার্থীরা জানান, প্রকৌশলীদের অধিকার নিশ্চিত করা এবং সুষ্ঠু পরিবেশে শিক্ষার সুযোগ তৈরি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!