1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

জবিতে ‘জুলাই’ স্মরণে বাগছাসের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ(বাগছাস) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘জুলাই’ স্মরণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার(২৯ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ইতিহাস বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ।

টুর্নামেন্ট আয়োজন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা বাগছাসের সদস্য সচিব শাহিন মিয়া বলেন,

“শিক্ষার্থীদের বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। শিক্ষার্থীদেরকে মাদক থেকে দূরে রাখা এবং জুলাই স্মরণে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তেমন খেলাধুলার কোন সুযোগ পায় না, এজন্যই আমাদের এ আয়োজন।”

বিশ্ববিদ্যালয় শাখা বাগছাসের অহবায়ক ফয়সাল মুরাদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম সম্পন্ন করেছি। জুলাই আলোচনা সভা, জুলাই দেয়ালিকা, এক্সিবিশন, সাহসী সাংবাদিক ও জুলাই অগ্নি সন্তানদের অতুলনীয় অবদান এবং জুলাই রিভোলিউশন ক্রিকেট টুর্নামেন্ট। ”

তিনি আরও বলেন, “খেলাধুলা শরীর ও মস্তিষ্কের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামক। আমরা ভবিষ্যতেও চেষ্টা করব এ ধরনের প্রোগ্রাম চালিয়ে যেতে। জুলাইকে ধারন করে আমরা এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি।”

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণতান্ত্রিক ছাত্রসংসদ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ, সদস্য সচিব শাহিন মিয়া ছাড়াও মুখপাত্র কামরুল হাসান রিয়াজ, যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক, ক্রীড়া সেল সম্পাদক জিহাদসহ সংগঠনের অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিরা ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, শহীদ সাজিদের স্মৃতিকে ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!