1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

জামালপুর ও কুড়িগ্রাম সীমান্তে ইয়াবা, গরু ও ভারতীয় ওষুধসহ দুই কারবারি আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে ১০২ পিস ইয়াবাসহ একজন এবং কুড়িগ্রামের রৌমারীতে ১৫ পিস ইয়াবাসহ আরও একজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় চারটি গরু ও ১৯৮০ পিস ওষুধও জব্দ করা হয়। শুক্রবার (২৯ আগস্ট) সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করে ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়ন।

বিজিবির সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট) মো. ইমাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে রৌমারীর খেয়ারচর রাবার ড্যাম সেতু এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ ফারুক হোসেন (২৮) নামে এক যুবককে আটক করে খেয়ারচর ক্যাম্পের টহলরত সদস্যরা। আটক ফারুক হোসেন রৌমারীর যাদুরচর ইউনিয়নের ধনারচর পশ্চিম পাড়ার রইচ উদ্দিনের ছেলে।

পরে রাত পৌনে ৯টার দিকে বকশীগঞ্জের রামরামপুর বাজারসংলগ্ন সেতু এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ ওসমান গণি (২৮) নামে আরেক কারবারিকে আটক করে কামালপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা। তিনি বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা এলাকার মৃত কাবিল হোসেনের ছেলে।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫১-২-এস থেকে ১০০ গজ ভেতরে ডিগ্রীরচর এলাকায় ভারতীয় ৪টি গরু আটক করে সাহেবের আলগা ক্যাম্পের টহল দল। এছাড়া দুপুর আড়াইটার দিকে পূর্ব পাথরেরচর এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৯৮০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করে পাথরেরচর ক্যাম্পের বিজিবি সদস্যরা।

আটক মাদকদ্রব্য ও আসামিদের যথাক্রমে রৌমারী ও বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত গরু রৌমারী কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং উদ্ধারকৃত ভারতীয় ওষুধ ধ্বংসের প্রক্রিয়া চলছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মাদক ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!