1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিদ্যুৎ সঞ্চালন লাইনের মেরামতে শনিবার ছয় ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে কুড়িগ্রাম-লালমনিরহাট

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

বিদ্যুৎ সঞ্চালন লাইনের মেরামত কাজের জন্য শনিবার (৩০ আগস্ট) কুড়িগ্রাম ও লালমনিরহাটে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির গ্রিড সংরক্ষণ বিভাগ (জিএমডি), রংপুরের নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড, কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আতিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত জিএমডির আওতাধীন রংপুর-কুড়িগ্রাম এবং রংপুর-লালমনিরহাট ১৩২ কেভি সঞ্চালন লাইনের অকোজো কন্ডাক্টর পরিবর্তন এবং ১৩২ কেভি লালমনিরহাট ক্ষতিগ্রস্ত কন্ডাক্টর মেরামতের কাজ করা হবে।

এ সময় লালমনিরহাট ও কুড়িগ্রাম গ্রিড উপকেন্দ্রের আওতাধীন লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় প্রায় ১২০ মেগাওয়াট লোডশেড হবে। একই সময় রংপুর শহরে ৩৩ কেভি লালবাগ ফিডারের আওতাধীন এলাকায় প্রায় ২০ মেগাওয়াট লোডশেড হবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সিস্টেমের নিরাপত্তার স্বার্থে এসব সংরক্ষণ কাজ করা অতি জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংরক্ষণ কাজ চলাকালে গ্রাহকদের সহযোগিতা কামনা করে সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ।

নেসকো, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আতিফুর রহমান বলেন, ‘সংরক্ষণ কাজের কারণে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছয় ঘণ্টা নেসকোসহ পল্লী বিদ্যুতের আওতাধীন কুড়িগ্রামের সাত উপজেলায় (জামালপুরের আওতাধীন রৌমারী ও রাজিবপুর বাদে) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!