ফুলবাড়ী প্রতিনিধি:
“মাঠে থাকুক আনন্দ, বন্ধুত্ব আর খেলাধুলা সমাজ হোক মাদকমুক্ত” এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনগ্রসর ও সুবিধাবঞ্চিত কিশোর-যুবকদের মধ্যে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শিমুলবাড়ী ধরলা স্পোর্টিং ক্লাব, মিয়াপাড়া ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি, বালারহাট ও নাওডাঙ্গা স্পোর্টিং ক্লাব এবং ফুলমতি ফুটবল একাডেমির খেলোয়াড়দের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
এ কর্মসূচির পৃষ্ঠপোষকতা করেন মোহাম্মদ এমদাদুল হক, চেয়ারম্যান মেঘবাড়ি হাউজিং এবং নির্বাহী পরিচালক এশিয়া ডায়াগনস্টিক সেন্টার ও রেইনবো ক্লিনিক।
অনুষ্ঠানে এমদাদুল হক বলেন, “আসুন ফুলে ফুলে ফুলবাড়ী, সবাই মিলে ফুলবাড়ীকে গড়ে তুলি। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের সুস্থ ও সুন্দর পথে এগিয়ে নিতে এ আয়োজন আমাদের ছোট্ট প্রয়াস। খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, বরং মাদকসহ সব ধরনের অসামাজিক কার্যকলাপ থেকেও দূরে রাখে।”
Leave a Reply