1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

শিক্ষক নিবন্ধনে ইতিহাস গড়ল কুড়িগ্রাম সরকারি কলেজ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৪২০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কুড়িগ্রাম সরকারি কলেজ অর্জন করেছে ইতিহাস সৃষ্টিকারী সাফল্য। এ কলেজ থেকে ১৫০ জনেরও বেশি প্রার্থী উত্তীর্ণ হয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। এর মধ্যে শুধু ইংরেজি বিভাগ থেকেই ৪০ জনের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। ফলাফলের বিশ্লেষণে দেখা যায়, এটি জেলার মধ্যে সর্বোচ্চ অর্জন।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ বলেন, “দিন দিন এ প্রত্যন্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা এখন দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে চাকরিক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করছে। ১৬তম ও ১৭তম নিবন্ধনের মতো এবারও আমরা অসাধারণ সাফল্য পেয়েছি।”

জানা গেছে, এবারের নিবন্ধনে জেলার মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরাও কুড়িগ্রাম সরকারি কলেজের।

এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। সংশ্লিষ্টদের মতে, এই অর্জন কেবল কলেজের মর্যাদাই বাড়ায়নি, বরং পুরো কুড়িগ্রাম জেলার জন্য এক গৌরবময় অধ্যায় রচনা করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!