1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

রৌমারী মুক্তাঞ্চলের ইতিহাস সংরক্ষণে স্মৃতিফলক স্থাপনের দাবি যুবদল নেতা মশিউর পলাশের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫১৩ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের দাবিতে স্থায়ী স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল রৌমারী শাখার সদস্য সচিব মশিউর রহমান পলাশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর এ সংক্রান্ত একটি লিখিত আবেদনপত্র জমা দেন তিনি।

আবেদনে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় রৌমারী এলাকা দীর্ঘ ৯ মাস শত্রুমুক্ত থেকে মুক্তাঞ্চল হিসেবে ইতিহাস সৃষ্টি করে। প্রায় ৮০০ বর্গমাইলজুড়ে গঠিত এ মুক্তাঞ্চলে প্রায় ৫ হাজার মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ নিয়েছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যমে রৌমারীর মুক্তিযুদ্ধকালীন ঘটনাবলি প্রচারিত হলেও এখনও এ গৌরবময় ইতিহাস সংরক্ষণের জন্য কোনো স্থায়ী স্মারক বা স্মৃতিফলক নির্মাণ হয়নি।

মশিউর রহমান পলাশ বলেন, “মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও রৌমারীর অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উপজেলা পরিষদ চত্বর বা শহীদ মিনার প্রাঙ্গণে একটি দৃষ্টিনন্দন স্মৃতিফলক স্থাপন অত্যন্ত জরুরি।”

এসময় স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!