1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি দিয়ে জবি ছাত্রীসংস্থার আত্মপ্রকাশ

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

নারী শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি ঘোষণা দিয়ে আত্মপ্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামি ছাত্রীসংস্থা। বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে পোস্টার লাগিয়ে এ কর্মসূচি প্রচার করা হয়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে আসছে সংগঠনটি।

পোস্টারে লেখা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রসংস্থার উদ্যোগে আয়োজিত ‘ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫’ অনুষ্ঠিত হবে নবাব ফয়জুন্নেছা হলের দ্বিতীয় তলায় (লিফটের পাশে)। আগামী ২৮ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এবং ২৯ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্প চলবে।

আয়োজকরা জানান, ক্যাম্পে সাতজন এমবিবিএস চিকিৎসক বিভিন্ন বিভাগে সেবা দেবেন। সেবার মধ্যে থাকবে গাইনি ও অবস, ডায়াবেটোলজি, মেডিসিন, চর্মরোগ ও দন্ত চিকিৎসা। পাশাপাশি রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ, প্রেসক্রিপশন এবং প্রয়োজনীয় সাধারণ ওষুধ সরবরাহ করা হবে। বিশেষভাবে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি বিশেষজ্ঞদের আলাদা সেবার ব্যবস্থাও রাখা হয়েছে।

এ বিষয়ে জবি শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী বলেন, “এর আগে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কিছু কর্মসূচি পালন করেছি, তবে এভাবে প্রচারণা করা হয়নি। এবার ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছি। ভবিষ্যতে কর্মসূচি আরও সম্প্রসারিত হবে।”

তিনি অভিযোগ করে বলেন, “আমরা নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য ও বুলিংয়ের শিকার হচ্ছি। এতে অনেক নারী শিক্ষার্থী বিব্রত বোধ করেন। আমাদের কাজ নিয়ে সমালোচনা হলেও আমরা প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছি। কিছু ঘাটতি থাকলেও তা কাটিয়ে উঠবো। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবো

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!