1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

উলিপুরে খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম, ২৭ আগস্ট ২০২৫ খ্রি.

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে এ লটারির আয়োজন করা হয়।

লটারির কার্যক্রম পরিচালনা করেন কুড়িগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার আহাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। এছাড়া উপজেলা খাদ্য কর্মকর্তা মিজবাহুল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে লটারিতে অংশগ্রহণকারী প্রার্থীরা ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের জন্য মোট ৩৫৭টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৫৯টি আবেদন যাচাই-বাছাইয়ে বাতিল হয় এবং একজন প্রার্থী স্বেচ্ছায় আবেদন প্রত্যাহার করেন। পরবর্তীতে ২৯৭ জন বৈধ প্রার্থীর মধ্যে থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ৫৫ জনকে ডিলার হিসেবে নির্বাচিত করা হয়।

অন্যদিকে, ওএমএস ডিলার নিয়োগের জন্য ৩৯ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে ১৫টি আবেদন বাতিল এবং একজন প্রার্থী আবেদন প্রত্যাহার করলে অবশিষ্ট ২৩ জন প্রার্থীর মধ্যে থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ৬ জনকে ওএমএস ডিলার হিসেবে নির্বাচিত করা হয়।

ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হওয়ায় উপস্থিত প্রার্থী, অতিথি ও সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!