কুড়িগ্রাম, ২৬ আগস্ট ২০২৫ খ্রি.
নিজস্ব প্রতিবেদক
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় জন স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং একশন এগেইনস্ট হাঙ্গার ও ফ্রেন্ডশিপ-এর সহযোগিতায় রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি পালিত হয়।
দিনটি উপলক্ষে সকালে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। এতে অংশ নেন উপজেলা স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, সেবিকা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস ছামাদ।
বক্তারা মাতৃদুগ্ধ খাওয়ানোর গুরুত্ব তুলে ধরে বলেন—
তারা আরও বলেন, সচেতনতার অভাবে অনেক মা সন্তানকে প্রথম ছয় মাস কেবল মাতৃদুগ্ধ খাওয়ান না, ফলে শিশুর মধ্যে নানা রোগ ও অপুষ্টির সমস্যা দেখা দেয়। এ বিষয়ে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ প্রকল্প কর্মকর্তা আমিনুল ইসলাম, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি কর্মকর্তা নাবিল খান, কমিউনিটি মোবিলাইজার আনোয়ার ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আবু তাহের, স্বাস্থ্য পরিদর্শক দেলোয়ার হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর মজিদা খাতুন, আনিচা পারভীন, মোতাহের হোসেন এসিএফসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীরা।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস ছামাদ বলেন, “একটি শিশুর প্রথম খাদ্য হওয়া উচিত মাতৃদুগ্ধ। এটি শুধু শিশুর সুস্থতার জন্য নয়, মায়ের স্বাস্থ্য সুরক্ষার জন্যও সমানভাবে প্রয়োজনীয়। তাই পরিবার ও সমাজকে এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”
Leave a Reply