নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের রাজিবপুরে পুলিশের অভিযানে ৭৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেল ৪টা ৩০ মিনিটে রাজিবপুর থানাধীন সুইসগেট এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন— জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন চেংটিমারী এলাকার মোঃ হারুনর রশীদ (২৫)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন রাজিবপুরে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করে রাজিবপুর থানা পুলিশ। উক্ত বিষয়ে কুড়িগ্রামের রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।
Leave a Reply