1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরে ১৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম, ২৭ আগস্ট ২০২৫ খ্রি.

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের উলিপুরে মাদক বিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় তিনজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কুড়িগ্রামের ফুলবাড়ী থানাধীন চন্দখানা এলাকার মোঃ গোলজার হোসেন (২৫), মোঃ সবুজ মিয়া (২১) ও বুড়ির চর এলাকার মোঃ রাসেল মিয়া (২৩)।

পুলিশ জানায়, বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে উলিপুর থানাধীন আনন্দ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার এবং একটি অটোরিকশা জব্দ করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন উলিপুরে ১৬ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম। উক্ত বিষয়ে কুড়িগ্রামের উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!