বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী খাতুনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি তাকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ক্লাস ও উপস্থিতি সংক্রান্ত অনিয়ম, ধারাবাহিক মূল্যায়নে স্বেচ্ছাচারিতা, কর্মকর্তাদের হুমকি ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ এর ৪৪(৬) ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর আলোকে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত এবং ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
Leave a Reply