1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

চিলমারীতে জুয়ার সরঞ্জামসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, চিলমারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের চিলমারীতে জুয়া খেলার সময় দুই যুবককে আটক করেছে চিলমারী পুলিশ। সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত একটার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন— আল আমিন (২৪), পিতা আ. বারেক এবং এস এম শিহাব (২১), পিতা মোখলেছুর রহমান।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এসময় জুয়ার সরঞ্জাম হিসেবে ১১টি মোবাইল ফোন, ৩টি কম্পিউটার পিসি ও একটি মনিটর জব্দ করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার সকালে দণ্ডপ্রাপ্তদের কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!