1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জবিতে ক্লাস ও পরীক্ষা মনিটরিং সিস্টেম চালু হবে ১ সেপ্টেম্বর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) একাডেমিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ক্লাস ও পরীক্ষা মনিটরিং সিস্টেম চালু হতে যাচ্ছে আগামী ১ সেপ্টেম্বর।

সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যানদের কাছে আজ এ ক্লাস ও পরীক্ষা মনিটরিং ওয়েব অ্যাপ্লিকেশনটি হস্তান্তর করা হয়েছে। আজ চেয়ারম্যানদের এক্সেস প্রদান করা হয়েছে, শিক্ষার্থীদের আগামী ১ সেপ্টেম্বর থেকে এক্সেস দেওয়া হবে।

ওয়েব অ্যাপ্লিকেশনটিতে বিশেষজ্ঞ হিসেবে কাজ করা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রোগ্রামার মো. হাফিজুর রহমান বলেন, “এটি আলাদা কোনো ওয়েবসাইট কিংবা অ্যাপ নয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই একটি আলাদা সাইট তৈরি করা হয়েছে যেখানে বিভাগের চেয়ারম্যান ও সুনির্দিষ্ট শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য প্রদান করতে পারবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান বলেন, “এই সিস্টেম অবশ্যই শিক্ষার্থীদের কল্যাণের জন্যই করা হয়েছে। কিন্তু এটি একটু সংশোধন করা প্রয়োজন ছিল। অনেক শিক্ষকের পরপর দুটি বা তিনটি ক্লাস থাকলে সময় ব্যবস্থাপনায় সমস্যা হতে পারে। আবার পরীক্ষা নিয়ন্ত্রণের ক্ষেত্রে একই কাজ খাতা-কলম ও অনলাইনে দুই জায়গায় করতে হবে। এতে শিক্ষকদের কাজ কিছুটা বেড়েছে। অনলাইনে করার ক্ষেত্রে যারা সিনিয়র শিক্ষক আছেন, তাদের জন্য কিছুটা সমস্যা হলেও জুনিয়র বা তরুণ শিক্ষকদের জন্য সমস্যা হবে না।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, “পরীক্ষা মনিটরিংয়ের বিষয়টি খুবই ইতিবাচক। এর ফলে পরীক্ষার ফলাফল সময়মতো দেওয়া সম্ভব হবে বলে আমি মনে করি। একই সাথে বিভাগের সেশনজটও অনেকাংশে লাঘব হবে। দ্বিতীয়ত, ক্লাস মনিটরিংয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের সেকশনে কিছুটা সমস্যা হতে পারে। অনেক শিক্ষক এ বিষয়ে কিছুটা অসন্তোষও প্রকাশ করেছেন। তারপরও যেহেতু নতুন একটি পদ্ধতি চালু করা হয়েছে, দেখা যাক কতটুকু সুফল পাওয়া যায়।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!