কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
কুড়িগ্রামের রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে কুখ্যাত মাদক সম্রাট ফকির চাঁনের স্ত্রীসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
অভিযানের সময় তাদের বাড়ি থেকে ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নিরাপত্তার জন্য লাগানো ১৫টি সিসি ক্যামেরা জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল ফকির চাঁনের পরিবার। আটক নারীকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Leave a Reply