কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকৌশলী অধিকার আন্দোলনের নামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ জেলা শাখা।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মো. রুকুনুজ্জামান, সদস্য সচিব রেজাউল ইসলাম (উপ-সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল), সদস্য জাহাঙ্গীর ইসলাম (উপ-সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল), নিয়াজ মোর্শেদ (উপ-সহকারী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ)সহ কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে বলা হয়, দেশের ৪ শতাধিক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রায় ৮ লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জাতীয় অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বৈষম্যের শিকার হচ্ছেন। উপ-সহকারী প্রকৌশলী পদ, পদোন্নতির সুযোগ এবং ‘প্রকৌশলী’ পদবী ব্যবহারে বারবার প্রশ্ন তোলা হচ্ছে।
সংগ্রাম পরিষদের দাবি—
বক্তারা বলেন, দেশে মেগা প্রকল্পে কার্যকর পরিকল্পনা ও গবেষণায় বিএসসি ইঞ্জিনিয়াররা যথাযথ অবদান রাখতে না পারায় বিদেশি কনসালট্যান্সির উপর নির্ভর করতে হচ্ছে, যা জাতীয় অর্থনীতির জন্য অপচয়। তাই অভিজ্ঞ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যথাযথ মর্যাদা ও সুযোগ নিশ্চিত করা জরুরি।
Leave a Reply