1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

রবিউল আউয়াল উপলক্ষে রাজারহাটে ছাত্র আনজুমানের বর্ণাঢ্য র‌্যালি

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

পবিত্র রবিউল আউয়াল মাসে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর আগমনকে স্বাগত জানিয়ে রাজারহাটে বর্ণাঢ্য র‌্যালি, পথসভা, মিলাদ, ক্বিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠ থেকে ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে একটি বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার, সবুজ পতাকা ও শ্লোগানসহ রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

পরে সোনালী ব্যাংক চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা, মিলাদ, ক্বিয়াম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাওলানা ক্বারী আহমদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে মিলাদ শরীফ পরিচালনা করেন হাফেজ মুহম্মদ ওমর ফারুক। আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা হযরত মাওলানা কাজী মুহম্মদ নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক সুখদেব ফাজিল মাদ্রাসা।

এতে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, রবিউল আউয়াল হলো বিশ্বমানবতার মুক্তিদাতা প্রিয় নবী (সা.)-এর আগমনের মাস। তাই প্রতিবছর রাসূলপ্রেমে উদ্বেল হয়ে এ আয়োজন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!