রোদ-বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবির। কুড়িগ্রাম-৪ আসনের রৌমারী ও রাজিবপুর উপজেলাজুড়ে সকাল-সন্ধ্যা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
রৌমারীর ৬টি ইউনিয়ন ও রাজিবপুরের ৩টি ইউনিয়নের হাটবাজার ও গ্রামাঞ্চলে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেছেন জেলা যুবদল সভাপতি। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন।
দীর্ঘদিন রাজপথের লড়াকু কর্মী হিসেবে পরিচিত রায়হান কবির বলেন, “কুড়িগ্রাম-৪ আসনটি ধানের শীষের জন্য উর্বর আসন। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ধানের শীষে যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে।”
তিনি আরও জানান, জেলা যুবদলকে সংগঠিত করতে তিনি ৯টি উপজেলা ও ৩টি পৌরসভায় কাজ চালিয়ে যাচ্ছেন।
Leave a Reply