1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

রৌমারীর বড়াইকান্দি বাজারে আলহাজ্ব আজিজুর রহমানের লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

২৮ কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার বিকালে ২নং শৌলমারী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই লিফলেট বিতরণ কর্মসুচির আয়োজন করা হয়।

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজিজুর রহমানের নেতৃত্বে বড়াইকান্দি বাজারে উত্তর প্রান্ত থেকে লিফলেট বিতরণ শুরু করা হয়। সেখান থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। ৩১ দফার এই লিফলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমুলক সরকার গঠন, সংবিধান সংস্কার, কৃষকের পণ্য উৎপাদন ও বিপণনে সুরক্ষা দিয়ে ন্যায্যমুল্য নিশ্চিত করাসহ নানা অঙ্গীকার করা হয়েছে।
এসময় রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দল কাইয়ুম আকন্দ, শৌলামারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান, সদস্য সচিব প্রভাষক নাসির উদ্দিন, সাবেক সভাপতি জয়নাল আবেদীন মাস্টার, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাজমুল হুদা, সাবেক সিনিয়র সহসভাপতি নুরুল আমীন, তাঁতীদলের সাধারণ সম্পাদক আয়নাল হকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আলহাজ্ব আজিজুর রহমান বলেন, এই অঞ্চলের মানুষ এর আগেও ধানের শীষের উপর আস্থা রেখেছিল, এবারও রাখবে। ২০১৮ সালের রাষ্ট্র ব্যবস্থা সন্ত্রাস করে জনগণের ভোট ছিনিয়ে নিয়েছিল। তবুও মাত্র এক-দেড় ঘণ্টার ভোটে যে সাড়া আপানারা নিয়েছিলেন, সেরকম উদ্যোমী হয়ে এবারও সবাই কাজ করবেন। দলের হাই কমান্ড যদি আপনাদের মতামত ও তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম -৪ আসনে আমাকে মনোনয়ন দেয়, ইনশাআল্লাহ এই আসন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারবো।
এর আগে তিনি স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে মত বিনিময় ও আলোচনাসভায় অংশ নেয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!