1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে একই সঙ্গে শিক্ষকতায় যোগ দিলেন দম্পতি

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩৬২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রামে একই সময়ে শিক্ষকতার পেশায় যুক্ত হয়েছেন এক দম্পতি। মোছা. রেজওয়ানা জাহান রিশা ও তার স্বামী মো. আহসান হাবীব সম্প্রতি ভিন্ন দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন।

রিশা উলিপুর উপজেলার মেয়ে। তিনি উদ্ভিদবিজ্ঞানে পড়াশোনা শেষ করে চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসায় সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) হিসেবে যোগ দিয়েছেন। অন্যদিকে চিলমারীর সন্তান আহসান হাবীব রসায়নে স্নাতকোত্তর সম্পন্ন করে কয়ারপার বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) হিসেবে নিয়োগ পেয়েছেন।

অনুভূতি প্রকাশ করে রিশা বলেন, “শিক্ষকতা আমাদের স্বপ্নের পেশা। একই সময়ে আমি আর আমার স্বামী শিক্ষক হিসেবে যোগদান করতে পেরে অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের মাঝে নিজেকে উৎসর্গ করতে চাই।”

আহসান হাবীব বলেন, “একসঙ্গে শিক্ষকতায় আসা আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা। আমরা চাই শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখতে।”

এ বিষয়ে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দীন বলেন, “তাদের যুগল সাফল্যে আমরা গর্বিত। আশা করি তারা শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলবেন।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!