1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার

চিলমারীতে বাল্যবিবাহ প্রতিরোধে নৌকা র‌্যালি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

শিক্ষা দাও, অধিকার দাও, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়াও” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের চিলমারীতে বাল্যবিবাহ প্রতিরোধে নৌকা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। থানাহাট স্বেচ্ছাসেবী যুব সংগঠন “অবহেলিত জনগোষ্ঠী পিছিয়ে নয়, সুযোগ দিলে সম্পদ হয়” প্রকল্পের উদ্যোগে রবিবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় রাজারভিটা থেকে রাণিগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে র‌্যালি শেষ হয় মাদ্রাসা এলাকায়।

নৌকা র‌্যালিতে উপস্থিত ছিলেন থানাহাট ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বর্মণ, কোষাধক্ষ্য রতন কুমার সাহা, উপজেলা যুব প্লাটফর্ম সভাপতি মিজানুর রহমান মিজান, চাইল্ড নট ব্রাইট প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর সুজিত কুমার সরকার, থানাহাট স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি জাদি রানা, সাধারণ সম্পাদক লিপি খাতুন ও সহ-সভাপতি মিতা আক্তার মিম প্রমুখ।

এর আগে রাজারভিটা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন ব্রহ্মপুত্র তীরবর্তি এলাকায় মানববন্ধন আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে বাল্যবিবাহ বন্ধ এবং শিক্ষাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান। প্লাকার্ডে লেখা ছিল, “আমরা সবাই একজোট, বাল্যবিবাহ রোধ করি, সুখী সমৃদ্ধ জীবন গড়ি”, “কুড়িতে বুড়ি নয়, বিশের আগে বিয়ে নয়”, “শিক্ষাই হোক প্রথম পছন্দ” ইত্যাদি।

সংগঠনটি জানান, তরুণ সমাজকে সচেতন করে বাল্যবিবাহ প্রতিরোধ এবং মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি তাদের মূল উদ্দেশ্য।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!