1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে রিশাদ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগষ্ট) সকালে উপজেলার সোনাহাট ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিশাদ সোনাহাট ইউনিয়নের আসাম পাড়া গ্রামের শিপন মিয়ার ছেলে। বাবা মা দু’জনেই ঢাকায় অবস্থান করায় দাদীর কাছে থাকতো শিশুটি।

সোনাহাট ইউনিয়ন পরিষদের সদস্য আহাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে শিশুটির দাদী ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি বাড়ির উঠানে খেলতে খেলতে বাড়ির বাইরে চলে আসে। পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে মাছ চাষ করা জাবেদ খাল নামে নিচু জমির পানিতে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সোনাহাট বাজারে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে আসলে ঐ পল্লী চিকিৎসক রিশাদকে মৃত ঘোষণা করে।

শিশু মৃত্যুর বিষয়ে জানতে চাইলে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। খেলতে গিয়ে বাড়ির পাশে পানিতে পড়ে তার মৃত্যু হয়। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!