1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

উদ্বোধনের পরের দিন মাওলানা ভাসানী সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিজান, চিলমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের পরের দিন সড়ক দুর্ঘটনায় খোদেজা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৫টার দিকে চিলমারী-হরিপুর সড়কের দুই থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় চিলমারী থেকে সেতুগামী একটি মোটরসাইকেল বৃদ্ধাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল তার বুকের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত খোদেজা বেগম চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের দক্ষিণ খরখরিয়া গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা অভিযোগ করেন, সেতু উদ্বোধনের পর লাখো দর্শনার্থীর ভিড়ের পাশাপাশি অল্প বয়সী যুবকদের বেপরোয়া গাড়ি চালানোয় এমন দুর্ঘটনা ঘটছে।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার রাত ১০টায় স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!