1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

নাগেশ্বরীর তেপতী বাজারে আবারও চুরি, দুই লক্ষ টাকার মালামাল উধাও

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আলেপের তেপতী বাজারে আবারও চুরির ঘটনা ঘটেছে। নৈশ প্রহরী না থাকার সুযোগে চোরেরা গত বুধবার (২১ আগস্ট) গভীর রাতে রোহান টেলিকম ইলেকট্রিক দোকান থেকে প্রায় দুই লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে।

জানা গেছে, রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে চোরেরা দোকানের তালা ভেঙে একটি উচ্চমূল্যের ডেস্কটপ কম্পিউটার (গ্রাফিক্স কার্ড ও তিনটি হার্ডডিস্কসহ) এবং প্রায় ৪৫ হাজার টাকা দামের একটি ল্যাপটপ চুরি করে।

দোকান মালিক নূরনবী জানান, “প্রতিদিনের মতো রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। ভোরে খবর পেয়ে হতবাক হই। দোকানের আয়ে সংসার চলত, এখন ভীষণ দুশ্চিন্তায় পড়েছি। আশ্চর্যের বিষয়, চোরেরা অন্য দামি মালামাল না নিয়ে শুধু পিসি ও ল্যাপটপ নিয়েছে।”

তিনি আরও বলেন, “চুরি হওয়া পিসিতে দোকান পরিচালনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল।” ইতিমধ্যে আশপাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘ এক বছর ধরে তেপতী বাজারে নৈশ প্রহরী নেই। গত কয়েক মাস আগেও একটি দোকানে চুরি হয়েছিল। মুদি দোকানদার আব্দুস সালাম বলেন, “রাত দুইটার পর কুকুরের ঘেউ ঘেউ শুনি। সম্ভবত তখনই চুরির ঘটনা ঘটে। এখন ব্যবসায়ীরা আতঙ্কে দিন কাটাচ্ছে।”

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সুজাউদ্দৌলা সুজা বলেন, “ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দ্রুত নৈশ প্রহরী নিয়োগের পদক্ষেপ নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!