1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গাইবান্ধা-কুড়িগ্রামের মানুষের স্বপ্নের মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের পরদিনই ক্যাবল চুরি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে সদ্য উদ্বোধন হয়েছে তিস্তা দ্বিতীয় সেতু—‘মাওলানা ভাসানী সেতু’। তবে উদ্বোধনের মাত্র একদিনের মাথায় ঘটে গেছে দুঃখজনক ঘটনা। সেতুটি থেকে প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক ক্যাবল চুরি হয়েছে, ফলে সন্ধ্যা নামতেই সেতুটি ডুবে যাচ্ছে অন্ধকারে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বিষয়টি ধরা পড়ে। এর আগে বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সংযোগ চালু করতে গিয়ে দেখা যায় বাতিগুলো জ্বলছে না। পরে অনুসন্ধানে জানা যায়, সেতুর হরিপুর পয়েন্ট থেকে সংযোগ নেওয়া বৈদ্যুতিক তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রাত সাড়ে ১০টার দিকে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান মিলন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “ক্যাবল চুরি হওয়ায় বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হয়নি এবং সেতুটি অন্ধকারেই রয়েছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে হতাশা প্রকাশ করে লিখেছেন— “দুঃখিত, আমরা সামান্য ক্যাবলের লোভ সামলাতে পারলাম না।” কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “কিছুদিন পর হয়তো ব্রিজ ভেঙে রডও চুরি করবে!”

এলজিইডির বাস্তবায়নাধীন এ সেতুটি ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৬ মিটার প্রস্থের। ২ লেনবিশিষ্ট সেতুটির মোট স্প্যান সংখ্যা ৩১টি। বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওফিড) অর্থায়নে সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। প্রকল্পে সংযোগ সড়ক, নদী শাসনসহ প্রায় ১৩৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।

অবশেষে বহুল প্রতীক্ষার এ সেতু উদ্বোধনের আনন্দ ক্যাবল চুরির ঘটনায় ম্লান হয়ে পড়েছে স্থানীয়দের কাছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!