1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চট্টগ্রামের চকবাজারে ট্রান্সকম ডিজিটালের নতুন শোরুম উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্কঃ

দেশের শীর্ষস্থানীয় প্রিমিয়াম ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স রিটেইল ব্র্যান্ড ট্রান্সকম ডিজিটাল আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলো চট্টগ্রামের চকবাজারে তাদের নতুন শোরুম। ব্যস্ততম এই ব্যবসায়িক এলাকায় নতুন শোরুমের মাধ্যমে গ্রাহকরা পাবেন শতভাগ আসল পণ্য, বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের সমাহার এবং ট্রান্সকম ডিজিটালের নিজস্ব ব্র্যান্ড ট্রান্সটেক, যেখানে রয়েছে “গ্লোবাল টেকনোলজি, লোকাল প্রাইস।”

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আলমগীর হোসেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মি. শহিদুল ইসলাম, হেড অফ বিজনেস মি. রিতেশ রঞ্জন এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি মো. আলমগীর হোসেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বলেন, “ট্রান্সকম ডিজিটাল দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা অর্জন করেছে আসল পণ্য ও নির্ভরযোগ্য সেবা দিয়ে। চট্টগ্রামের এমন একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্রে নতুন শোরুম উদ্বোধন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের জন্য অত্যন্ত উপকারী হবে এবং আধুনিক প্রযুক্তিকে আরও সহজলভ্য করবে।”

হেড অফ বিজনেস মি. রিতেশ রঞ্জন বলেন, “চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে গতিশীল বাজারগুলোর একটি। চকবাজারের নতুন শোরুমের মাধ্যমে আমরা গ্রাহকদের আরও কাছে নিয়ে যাচ্ছি বিশ্বমানের প্রযুক্তি, বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এবং শতভাগ আসল পণ্যের নিশ্চয়তা। এই সম্প্রসারণ আমাদের গ্রাহক অভিজ্ঞতা উন্নত করা এবং দীর্ঘমেয়াদী আস্থা তৈরি করার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!