1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঢাবিকে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় করতে চায় ছাত্রদল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৪৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ‘ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের। বাইরে মেস বা হোস্টেলে থাকার খরচ বহন করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে অনেক শিক্ষার্থী চার-পাঁচটি টিউশন করতে যায়। এতে তাদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার মতো সময় আর থাকে না। তাই ছাত্রদলের প্রধান কাজ হবে পুরো বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আবিদুল ইসলাম।

ডাকসু নির্বাচনের এই প্রার্থী বলেন, ‘সময়ের অভাবে অনেক শিক্ষার্থীর সিজিপিএ ৩.৫০-এর নিচে নেমে যায়। ফলে তারা ভালো চাকরির প্রতিযোগিতা থেকেও বাদ পড়ে। ছাত্রদল শিক্ষার্থীদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে তারা মাথার ওপর একটি ছাউনি আর পড়ার জন্য একটি টেবিল নিশ্চিত পাবে। বড় বড় ভবনের প্রয়োজন নেই, সামর্থ্য না থাকলে টিনের চালা দিয়েও আমরা থাকার ব্যবস্থা করব।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!