নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণায় বিধি-নিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। সেসব না মানলে শাস্তির ব্যবস্থাও রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী আজ থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রার্থী কিংবা তাদের সমর্থকরা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। একইসঙ্গে কোনো ধরনের উপঢৌকন বিলি-বণ্টন, খাবার-দাবার আপ্যায়ন, আর্থিক সহযোগিতা কিংবা অনুরূপ কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।
Leave a Reply