1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

রাজারহাটে মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের বড়গ্রাম এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) রাতের এ অভিযানে ইয়াবা, হেরোইন, নেশাজাতীয় ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিজাম (৪০) ও এরশাদুল (৩৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা, ৩ পিস টাপেনটাডল ট্যাবলেট, ১২ পুরিয়া হেরোইন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি মো. নাজমুল আলম। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে রাজারহাট থানা কাজ করছে। মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এ অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। বড়গ্রাম ছিনাই এলাকার বাসিন্দারা জানান, “মাদকের কারণে আমাদের এলাকায় অনেক তরুণ নষ্ট হয়ে যাচ্ছে। পুলিশ এ ধরনের অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনায় আমরা স্বস্তি পেয়েছি।”

তারা আরও বলেন, “মাদক ব্যবসার কারণে গ্রামে অশান্তি বেড়ে যাচ্ছিল। এ অভিযান অব্যাহত থাকলে সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে।” স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!