1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীতে বরখাস্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাবেক স্কুল সভাপতিকে মারধরের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৭৬৩ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় চাক্তাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও পল্লী চিকিৎসক আমিনুল ইসলামকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিক বুলবুলের বিরুদ্ধে। গত সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রৌমারী হাটের পানবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত আমিনুল ইসলামকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর ছেলে আব্দুল্লাহ আল মামুন সজিব রৌমারী থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু জাফর সিদ্দিক বুলবুলের বিরুদ্ধে বিদ্যালয়ের ২৫টি গাছ অবৈধভাবে বিক্রি, ক্ষুদ্র মেরামত প্রকল্প ও ভোটকেন্দ্র মেরামতের অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রশাসন তাকে সাময়িক বরখাস্ত করে।

অভিযোগ রয়েছে, ঘটনার দিন আমিনুল ইসলাম হাট থেকে গরু বিক্রি শেষে ফেরার পথে আবু জাফর তার পথরোধ করে বলেন, “তোর জন্য আমি চাকরি থেকে বরখাস্ত হয়েছি, সম্মানহানি হয়েছে। চাকরি ফিরে পেতে ২ লাখ টাকা খরচ হয়েছে, আজ সেই টাকা তোকে দিতে হবে।” টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রধান শিক্ষক হাটের মধ্যে তাকে কিল-ঘুষি ও লাথি মারেন, এতে তিনি গুরুতর আহত হন।

এ বিষয়ে প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিক বুলবুল বলেন, সাবেক সভাপতির সাথে শুধুমাত্র কথা কাটাকাটি হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। রৌমারী থানার দায়িত্বে থাকা ওসি (ভারপ্রাপ্ত) এসআই শাহনেওয়াজ জানান, তারা অভিযোগ পেয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!