1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

রৌমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বেহুলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলমের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক সমাজের অংশগ্রহণে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।

এর আগে বেহুলার চর ব্রিজ মোড় থেকে এলাকাবাসী মিছিল নিয়ে বিদ্যালয়ে এসে মানববন্ধনে যোগ দেন। বক্তারা প্রধান শিক্ষকের অপসারণ, গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, প্রধান শিক্ষক আশরাফুল আলম বিদ্যালয়ে যোগদানের পর থেকে নিয়মিত দুর্নীতি, অনিয়ম ও বিভিন্ন সরকারি বরাদ্দ আত্মসাৎ করে আসছেন। এছাড়া তিনি শিক্ষার্থী, অভিভাবক ও সহকারী শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহার এবং শিক্ষার্থীদের যৌন হয়রানির মতো গুরুতর অপরাধে লিপ্ত হয়েছেন।

বক্তারা আরও জানান, প্রধান শিক্ষক সরকারি বরাদ্দের স্লিপ ও মেরামতের টাকা আত্মসাৎ করেছেন। এর আগেও অন্য বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তারা অভিযোগ করেন, প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় তিনি এতদিন অপকর্ম চালিয়ে গেছেন।

মানববন্ধনে সাবেক সভাপতি হাফিজুর রহমান, ফারুক, মনিরসহ শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা বক্তব্য দেন। তারা অবিলম্বে তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষক আশরাফুল আলমকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!