1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

কুড়িগ্রামে নৈতিক সমাজের আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

“নৈতিক সমাজ সর্বজনীন”—এই মূলমন্ত্রকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় নৈতিক সমাজ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নৈতিক সমাজ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক একরামুল হক। প্রধান অতিথি ছিলেন নৈতিক সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা যদি দেশ থেকে দুর্নীতি শূন্য রাজনীতি ও স্বৈরতন্ত্র শূন্য রাষ্ট্র গঠন করতে পারি, তাহলে দারিদ্র্যও স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যাবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বাদশা, জেলা আহ্বায়ক আশরাফ আলী, সদস্য সচিব রোকনুজ্জামান, জেলা সদস্য সোহানুর রহমান সোহান, রাজারহাট উপজেলা আহ্বায়ক ফখরুল ইসলাম, ছিনাই ইউনিয়নের সদস্য আকবর আলী ও সদস্য সচিব শৈলেন রায়।

বক্তারা বলেন, বর্তমান রাজনীতিতে নৈতিকতার অভাব, দুর্নীতি, দারিদ্র্য ও সন্ত্রাস সমাজকে পিছিয়ে দিচ্ছে। তাই নৈতিক মূল্যবোধভিত্তিক অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের মাধ্যমে একটি শক্তিশালী রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।

সভায় তিনটি প্রধান লক্ষ্য ঘোষণা করা হয়—

১. দুর্নীতি শূন্য রাজনীতি

২. দারিদ্র্য শূন্য সমাজ

৩. সন্ত্রাস শূন্য রাষ্ট্র

এছাড়া সাত দফা জাতীয় মুক্তি সনদও উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—নৈতিক শিক্ষা বিস্তার ও সামাজিক সংস্কার, রাজনৈতিক সংস্কার ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা, দারিদ্র্য দূরীকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধি, শিক্ষা ও গবেষণার উন্নয়ন, স্বাস্থ্য, পরিবার ও পরিবেশ সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন এবং সাংস্কৃতিক বিকাশ ও জাতীয় ঐক্য।

বক্তারা আরও বলেন, জনগণের সেবা হওয়া উচিত রাজনীতিবিদদের একমাত্র লক্ষ্য। একজন এমপি জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবেন—এমন রাজনৈতিক চরিত্র পরিবর্তনের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে মতামত প্রদান করেন এবং নৈতিক সমাজের কর্মসূচির প্রতি সমর্থন জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সহায়ক হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!