1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

কুড়িগ্রামে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৪১৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে নাজমুল হোসেন (২৭) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ জুন সকালে নাগেশ্বরী উপজেলার পূর্ব রামখানা কাশিয়াবাড়ি গ্রামের সফিকুল ইসলামের পাঁচ বছরের কন্যা সাবিয়া খাতুন পার্শ্ববর্তী ময়শার আলীর বাড়ির সামনে খেলতে যায়। এসময় ময়শারের ছেলে নাজমুল হোসেন শিশুটিকে ফুঁসলিয়ে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে।

পরে নিহত শিশুর বাবা সফিকুল ইসলাম বাদী হয়ে নাগেশ্বরী থানায় নাজমুলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। আদালতে ময়নাতদন্ত, সাক্ষ্যপ্রমাণ এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে বিচারক তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মামলায় সরকারপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মিজানুর রহমান সরকার এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন সরোয়ার কবির মিথুন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!