1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার

কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের ফুড ফেয়ার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

রোকনুজ্জামান রোকন, কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে ফুড ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। খাবারের গুণগতমান, পুষ্টিগুণ ও সচেতনতা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টায় শহরের খলিলগঞ্জস্থ ইনস্টিটিউট প্রাঙ্গণে এ ফেয়ার অনুষ্ঠিত হয়।

ফুড ফেয়ারে শিক্ষার্থীরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ নানা খাবারের প্রদর্শনী করেন। একই সঙ্গে দর্শনার্থীদের জন্য কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী খাবারও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান খোরশেদ আলমের সভাপতিত্বে এবং ডিরেক্টর অব এডমিন মো. ঈশা মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দীন, উৎসর্গ ম্যাটসের অধ্যক্ষ ডা. নাসির উদ্দীন এবং গ্রীন ভিলেজের চেয়ারম্যান এম. রশিদ আলী প্রমুখ।

বক্তারা খাদ্যের পুষ্টিগুণ, নিরাপদ খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা এ ধরণের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!