এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, ভুরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, বিএনপি নেতা কাজী নিজাম, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক রুকুনুজ্জামান রোকন, সফল মৎস্যচাষী বাগভান্ডার গ্রামের আব্দুল বারিক এবং আন্ধারীঝাড়ের আবু হাসান সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, যুব সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আব্দুল জব্বার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কাউটস লিডার খোরশেদ আলম।
Leave a Reply