1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

খালেদা জিয়ার ৮০তম জন্মদিন, ছাত্রদল নেতার উদ্যোগে দোয়া ও উপহার বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং উপহার সামগ্রী বিতরণের আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।

রোববার (১৭ আগস্ট) রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রবীণদের চোখে বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন ও রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। আয়োজনে আবাসিক প্রবীণদের সঙ্গে মধ্যাহ্ন ভোজ, খেজুর, জায়নামাজ, তসবিহ ও বই বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রবীণরা আলোচনায় বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান ও জনগণের অধিকার আদায়ে তার দৃঢ় ভূমিকার কথা উল্লেখ করেন। একইসঙ্গে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

আয়োজক কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন,
“প্রবীণরা জাতির অভিভাবক। তাদের দোয়া ও প্রার্থনাই আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি। আজকের এই আয়োজনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশের কল্যাণ কামনাই আমাদের উদ্দেশ্য।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!