1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রোসাটম’র শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় জবি শিক্ষার্থী শিফা

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় স্থান করে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী সাবিতা বিনতে আজাদ শিফা।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বিশ্বের অন্যতম বৃহৎ পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটম-এর অধীনস্থ প্রতিষ্ঠান অবনিন্সক টেক একাডেমি তাকে “ভিজিবল পাওয়ার ফিমেল লিডারশিপ” ক্যাটাগরিতে মনোনীত করে। কয়েক ধাপের বাছাই প্রক্রিয়া শেষে তার কর্মঅভিজ্ঞতা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, পুরস্কার-স্বীকৃতি ও গবেষণা মূল্যায়ন করে এই সম্মাননা প্রদান করা হয়।

নির্বাচিত ৫০ নারী নেত্রী অংশ নেবেন রাশিয়ার ওয়ার্ল্ড অ্যাটমিক উইক এবং আন্তর্জাতিক নারী নেতৃত্ব কর্মশালা ফিমেল লিডারশিপ ক্যাম্পে, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী পারমাণবিক শিল্পের ৮০ বছরের সাফল্য উদযাপনে যোগ দেবেন।

শিফা এর আগে রাশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশে একাধিক সম্মেলন, সামিট ও কর্মশালায় যোগ দিয়েছেন। ভারতের নর্থ-ইস্টার্ন হিল ইউনিভার্সিটি, মেঘালয়-এ গবেষণা কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া তিনি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এ প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অধীনে রোহিঙ্গা শরণার্থী শিবিরে গ্রান্ট অ্যাকুইজিশন ম্যানেজমেন্ট প্রকল্পে লিড প্রোগ্রাম অফিসার ছিলেন। বর্তমানে তিনি দেশের তরুণদের সফট স্কিল ও যোগাযোগ দক্ষতা উন্নয়নে কাজ করছেন এবং ভিলেজ ইমপাওয়ারমেন্ট নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন, যেখানে তিনি প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিজীবনে শিফার গ্রামের বাড়ি গাজীপুরে। তার বাবা ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, যিনি দু’বার জাতিসংঘের স্কলারশিপপ্রাপ্ত এবং মস্কোর লুমুম্বা ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা অর্জন করেছেন। তার মা সোহরাত বেগম ছিলেন গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

শিফা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সোচিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দেন। ২০২৪ সালের মে মাসে মস্কোতে ইন্টারন্যাশনাল চিলড্রেনস কমিটি-তে বাংলাদেশের হেড ছিলেন এবং একই বছরের অক্টোবরে ওরেনবুর্গে অনুষ্ঠিত ইউরেশিয়া গ্লোবাল-এ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন।

তিনি ২০১৯-২০ সালে টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনাল আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব পাবলিক স্পিকিং-এ বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল স্পিচ কনটেস্ট চ্যাম্পিয়ন হন। পরবর্তীতে এশিয়ার বিভিন্ন দেশে সেমিফাইনালে প্রতিযোগিতা করেন। এছাড়া তিনি বাংলাদেশের প্রথম অ্যাডভান্সড টোস্টমাস্টার্স ক্লাবের নারী সভাপতি এবং যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে দুটি ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে শিফা রাশিয়ার ডাইরেক্টোরেট অব দ্য ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল-এর প্রতিনিধিত্বকারী ন্যাশনাল প্রিপারেটরি কমিটি অব বাংলাদেশ-এর শিশু কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, ২০২৭ সালের মধ্যে “ভিলেজ ইমপাওয়ারমেন্ট” কর্মসূচির মাধ্যমে এক লাখ শিশুকে কমিউনিকেশন, প্রেজেন্টেশন ও স্পিকিং দক্ষতায় দক্ষ করে তোলাই তার লক্ষ্য।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!